বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বর্ধমান জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ

Published on: January 6, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

করোনা গ্রাফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যে বন্ধ হয়েছে স্কুলশিক্ষা বন্ধ হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে এমতাবস্থায় আবার আশঙ্কা করা হচ্ছে স্কুলছুটের। সেই সেই আশঙ্কা যাতে সত্যি না হয় অর্থাৎ অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আজ বর্ধমান জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন,’ ছাত্র স্বার্থে দীর্ঘদিন ধরে আমাদের বেশকিছু দাবি রয়েছে যেমন স্কুলছুট কমানো, মোবাইলের ডাটা কার্ড এর দাম নিয়ন্ত্রণ প্রভৃতি।

এই দাবি নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার জেলাশাসকের দপ্তরে এসে ছিলাম তার সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবো বলে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। আজ তাই বাধ্য হয়ে আমরা জেলাশাসকের ভবন চত্বরে সম্পূর্ণ কভিড বিধি মেনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। যতক্ষণ জেলাশাসক দেখা না করে ততক্ষণ এই কর্মসূচি চালাবো বলে স্থির করে থাকলেও, উনি না থাকায় ওনার দপ্তরের আধিকারিকরা আমাদের আগামী 14 জানুয়ারি দেখা করার অনুমতি দিয়েছেন। ঐদিনও যদি উনি দেখা না করেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে এসএফআই যেতে বাধ্য হবে বলে এদিন হুশিয়ারি দেন অনির্বাণ বাবু।

Join Telegram

Join Now