বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

চিনির কালোবাজারি রুখতে নবান্নে কড়া বার্তা

Published on: August 24, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘লিকেজ কোথায় পেয়ে গিয়েছি, দাম কমবেই’, চিনির কালোবাজারি রুখতে নবান্নে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা: রাজ্যে লাফিয়ে বাড়ছে চিনির দাম। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। মাত্র কয়েক মাস আগেও যে চিনি বিকোত ৪৮ টাকা কেজি দরে, মাত্র দুই সপ্তাহ আগে তা পৌঁছায় ৫৮ টাকায়। বর্তমানে খুচরো বাজারে এক কেজি চিনির দাম প্রায় ৬৮ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট আশ্বাস দিয়ে তিনি জানান, প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।

চিনির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “লিকেজ কোথায় আছে আমরা পেয়ে গিয়েছি, আমরা করে দেব। এখানে হবে না সুযোগ, শক্তিশালী সরকার হয়েছে।”

কালোবাজারি রুখতে নবান্নের একগুচ্ছ সিদ্ধান্ত:

  • নতুন শক্তিতে টাস্ক ফোর্স: দাম নিয়ন্ত্রণে রাজ্যে নতুন করে টাস্ক ফোর্সকে সক্রিয় করা হয়েছে।
  • সাব-ডিভিশন ও কমিশনারেট স্তরে নজরদারি: রাজ্যের ৭২টি সাব-ডিভিশন এবং ৩৫টি পুলিশ কমিশনারেট স্তরে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

  • সাব-ডিভিশন স্তর: এই কমিটির চেয়ারম্যান হবেন এসডিও (SDO)। কমিটিতে থাকবেন এসডিপিও (SDPO) এবং অন্যান্য সরকারি আধিকারিক।
  • কমিশনারেট স্তর: টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন একজন ডিসি (DC), তাঁর সঙ্গে কমিটিতে থাকবেন আরও সরকারি আধিকারিক।
  • মজুতদারদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ: বেআইনিভাবে যারা চাল ও চিনি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

  • ফুড ইন্সপেক্টরদের সাথে বৈঠক: ভেজাল রোধ এবং বাজার দর নিয়ন্ত্রণে সোমবার ফুড ইন্সপেক্টরদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে।
  • ক্রেতা সুরক্ষা সপ্তাহ: আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ‘ক্রেতা সুরক্ষা সপ্তাহ’ পালন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারের এই পদক্ষেপের ফলে বাজারে চিনির দাম কতটা নিয়ন্ত্রণে আসে, এখন সেটাই দেখার।

Join Telegram

Join Now