বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছা শাহর

Published on: April 2, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছা শাহর, আমিষ বিতর্কে ‘মেনু’ সাজিয়ে কটাক্ষ তৃণমূলের

আমিষ খাবার নিয়ে বিতর্কে বারবার বিজেপির নাম জড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, মানুষের খাদ্যাভ্যাসেও হস্তক্ষেপ করতে চাইছে পদ্মশিবির এবং সেই কারণেই মাছ-মাংস খাওয়ার বিরোধিতা করছে তারা। যদিও নির্বাচনমুখী বাংলায় এই অভিযোগ অস্বীকার করতে ব্যস্ত বিজেপি।

এমনকি বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত চট্টোপাধ্যায়কে মাছ হাতে প্রচারেও দেখা গিয়েছে। এই আবহেই বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছা প্রকাশ করা অমিত শাহকে (Amit Shah) ঘিরে নতুন রাজনৈতিক কটাক্ষ ছুঁড়ে দিল তৃণমূল, সাজিয়ে দিল আমিষ পদে ভরা ‘মেনু’।

বৃহস্পতিবার তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে একটি ‘শাহী’ মেনু প্রকাশ করা হয়। সেখানে জায়গা পেয়েছে মুড়ি ঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংস। সঙ্গে লেখা হয়েছে, “দু’হাত মেলে বাংলা পর্যটককে স্বাগত জানায়।”

‘মাছে-ভাতে বাঙালি’ এই প্রবাদকে সামনে রেখেই রাজনৈতিক আক্রমণ শানিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। অতীতে বিজেপির একাধিক নেতা-নেত্রীর বক্তব্যে সেই ইঙ্গিত মিলেছে বলেও অভিযোগ।

পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপের কথাও সামনে এসেছে। নিয়ম না মানলে জরিমানার ব্যবস্থাও রয়েছে, যা নিয়ে আগেও বিতর্ক দানা বেঁধেছিল।

এই পরিস্থিতিতে গুজরাটের বাসিন্দা নিরামিষাশী অমিত শাহকে মাছ-মাংসে ভরপুর মেনু উপহার দেওয়ার মধ্যে রাজনৈতিক ব্যঙ্গ স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Join Telegram

Join Now