বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রচারে নামছেন শুভশ্রী

Published on: April 25, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

বারাকপুরে রাজের লড়াইয়ে তারকা চমক! প্রচারে নামছেন শুভশ্রী

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তাই শেষ মুহূর্তের প্রচারে জোরকদমে মাঠে নেমেছেন প্রার্থীরা। এই পরিস্থিতিতেই বারাকপুর কেন্দ্রকে ঘিরে সামনে এল নতুন চমক। জানা যাচ্ছে, স্বামী রাজ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এর আগেও একুশের ভোটে বারাকপুরে রাজের রোড শোয়ে অংশ নিয়ে নজর কেড়েছিলেন শুভশ্রী। এবারের নির্বাচনেও সেই তারকা ঝলক ফের দেখতে চলেছে বারাকপুর। সূত্রের খবর, ২৬ এপ্রিল রবিবার বিকেল ৩টে থেকে ওই কেন্দ্রে প্রচারে নামবেন তিনি। রাজ ও শুভশ্রীর রোড শো শুরু হবে লালকুঠি এলাকা থেকে, যা গিয়ে শেষ হবে মাধব নিবাসে। গতবারের মতো এ বারেও ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় এবার থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন রাজ চক্রবর্তী। এবারের নির্বাচনেও সেই কেন্দ্র থেকেই তৃণমূলের প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। দ্বিতীয়বার টিকিট পাওয়ার পর রাজ চক্রবর্তী বলেছিলেন, “আবার নতুন লড়াই। ৫ বছর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, আমার এলাকার মানুষেরা এবারও আমাকে সমর্থন করবেন। পাশে থাকবেন। আমার এক্তিয়ারের মধ্যে এযাবৎকাল বিধায়ক হিসেবে যতটা চেষ্টা করার, করেছি। দলও খুশি হয়ে আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। যথাসাধ্য চেষ্টা করব।”

প্রতিপক্ষ কৌস্তভ বাগচীকে নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়েই রাজ বলেন, “কাজের নীরিখেই লড়াই হবে। বারাকপুরে যতটা কাজের প্রয়োজন ছিল, তার ৭০ শতাংশ করতে পেরেছি। কোনও বাকবিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি কী করেছি, আর প্রতিপক্ষরা কী করেছে, এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যে পরিষেবা দিয়েছেন সেটাই সকলের সামনে তুলে ধরা। আগামী দিনে কী করতে পারি, সেটাই এখন লক্ষ্য।”

চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করার পাশাপাশি গত কয়েক বছরে রাজনীতিতেও সক্রিয় ভূমিকা নিয়েছেন রাজ চক্রবর্তী। বারাকপুরে গত পাঁচ বছরে নিজেকে ‘ঘরের ছেলে’ হিসেবে প্রতিষ্ঠিত করার কথাও তুলে ধরেছেন তিনি। এবার নির্বাচনের ময়দানে তাঁর পাশে তারকা স্ত্রী শুভশ্রীর উপস্থিতি যে প্রচারে নতুন মাত্রা যোগ করবে, তা বলাই যায়।

Join Telegram

Join Now