বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নববর্ষে মোদির বিশেষ আবেদন

Published on: April 16, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

মা কালীকে স্মরণ করে ভোটবার্তা, নববর্ষে মোদির বিশেষ আবেদন

নববর্ষের প্রাক্কালে ‘নবজাগরণে’র বার্তা তুলে ধরে মা কালীকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026) ঘিরে রাজ্যবাসীর উদ্দেশে একটি চিঠিও লেখেন তিনি। সেই চিঠিতে নববর্ষের দিনে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন মোদি। একইসঙ্গে গত ১৫ বছরে রাজ্যে অপশাসন, বিশৃঙ্খলা ও দুর্নীতির প্রসঙ্গ তুলে সমালোচনাও করেছেন তিনি।

বুধবার সকালে এক্স হ্যান্ডলের মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী (PM Modi)। শুভেচ্ছাবার্তায় তিনি বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে শ্রদ্ধা জানান। এরপরই প্রকাশ্যে আসে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তাঁর লেখা একটি খোলা চিঠি। সেখানে তিনি বাংলায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ সর্বদা দেশকে তথা আমাদের সমাজকে এক নতুন দিশা দেখিয়েছে।

আজ এই শুভ নববর্ষের দিনে আসুন আমরা সবাই মিলে নবজাগরণের সংকল্প গ্রহণ করি, আমরা ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ে তুলব, যেখানে প্রত্যেক গরিব মানুষের মাথার ওপরে ছাদ থাকবে, সবার পাতে ভাত থাকবে, মহিলারা নির্ভয়ে ও নিরাপদে বাড়ির বাইরে বের হতে পারবে। যুবসমাজকে কাজের খোঁজে নিজের ঘর ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।”

মোদির অভিযোগ, গত দেড় দশকে তৃণমূল সরকারের আমলে বাংলার সংস্কৃতির উপর আঘাত নেমে এসেছে এবং রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যবাসীর কষ্ট ও দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি তাঁকে ব্যথিত করে। মহিলাদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান এবং দরিদ্র মানুষের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও উল্লেখ করেন, এই নির্বাচন কেবলমাত্র একটি সাধারণ ভোট নয়, বরং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরিবর্তনের সুযোগ হিসেবে এই নির্বাচনকে তুলে ধরে মানুষের কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “এবার আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করার সময় এসেছে।” পাশাপাশি জানান, আসন্ন ভোটে ফের ‘ভয় বনাম ভরসা’র লড়াই দেখা যাবে। ভবিষ্যৎ প্রজন্ম

Join Telegram

Join Now