বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মালতিপুরে মৌসমকে আক্রমণ মমতার

Published on: April 4, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘নিজে রাজ্যসভায় যেতে পারিনি, ওকে পাঠিয়েছিলাম’, মালতিপুরে মৌসমকে আক্রমণ মমতার!

তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করা মৌসম বেনজির নুরকে ঘিরে মালতিপুরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। মালতিপুরের সভামঞ্চ থেকে নাম না করেই মৌসমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। “পলাতকদের মানুষ ক্ষমা করবেন না।” এমন মন্তব্যের পাশাপাশি তিনি আরও বলেন, “নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি। ওকে পাঠিয়েছিলাম।”

বর্তমানে মালদহ জেলায় জোরদার নির্বাচনী প্রচারে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে মালতিপুরে জনসভা করেন তিনি, তার আগে মানিকচকেও একটি সভা সেরেছেন। রাজনৈতিকভাবে মালতিপুর দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকেই প্রার্থী করা হয়েছে মৌসম বেনজির নুরকে, যিনি ইতিমধ্যেই এলাকায় প্রচার শুরু করেছেন।

উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেও মৌসম বেনজির নুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে নির্বাচনের প্রাক্কালে তিনি দল ছেড়ে দেন এবং রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দেন। পরে কংগ্রেসে যোগ দিয়ে নতুন করে রাজনৈতিক সফর শুরু করেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খানের পরিবারের সদস্য হওয়ায় মালদহে তাঁর রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। কংগ্রেস নেতা-কর্মীরাও তাঁকে স্বাগত জানিয়ে মালতিপুরে জয়ের লক্ষ্যে প্রচার জোরদার করেছেন।

এই পরিস্থিতিতে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না নিয়েই কংগ্রেস প্রার্থীকে আক্রমণ শানান। তিনি বলেন, “মালদহের কোনও প্রতিনিধি লোকসভায় ছিল না বলে আমরা এই জেলার প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। অনেক দিন ছিলেন। ভোটের আগে তিনি অন্য দলে গিয়েছেন।

তাতে আমার আপত্তি নেই।” এরপরেই আরও কড়া সুরে তিনি বলেন, “পলাতকদের মানুষ ক্ষমা করবে না। উনি তো ভোটে লড়ে সাংসদ হতে পারেননি। বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন। এত সুযোগ পাওয়ার পরেও দলের বিরোধিতা ভোটের সময়! ভোট যেন না পায়।” পাশাপাশি নিজের আক্ষেপের কথাও তুলে ধরে তিনি বলেন, “নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি।”

Join Telegram

Join Now