বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মেসির চোটের উদ্বেগ,দল ঘোষণা করেনি আর্জেন্টিনা

Published on: May 26, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

মেসির চোটের উদ্বেগ নাকি অন্য কৌশল? কেন এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। বাকি আর মাত্র ১৫ দিন। ব্রাজিল, ইংল্যান্ড কিংবা স্পেনের মতো বড় বড় পরাশক্তিরা ইতিমধ্যেই তাদের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। অথচ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জানায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— অধিনায়ক লিয়োনেল মেসির সাম্প্রতিক চোটের কারণেই কি তবে দল ঘোষণায় এই বিলম্ব?

কোচ লিয়োনেল স্কালোনির ঘনিষ্ঠ মহল এবং দলের অভ্যন্তরীণ সূত্র অবশ্য বলছে অন্য কথা। আসল কারণ মেসির চোট নয়, বরং বিশ্বচ্যাম্পিয়ন তকমা ধরে রাখার গুরুদায়িত্ব মাথায় নিয়ে চূড়ান্ত ২৬ জন বেছে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন স্কালোনি।

মেসির চোট নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ

গত রবিবার ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে লিয়োনেল মেসির। মাত্র ১৮ মিনিট মাঠে থাকার পরই তাকে তুলে নেওয়া হয়। বিশ্বকাপের এত কম সময় আগে মহাতারকার এই চোট আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কোচিং স্টাফরা মেসির ফিটনেসের দিকে কড়া নজর রাখছেন। তবে দল ঘোষণা আটকে থাকার মূল কারণ এটি নয়।

‘ছয় মস্তিস্কের’ বিশেষ ফর্মুলা

স্কালোনি একা নন, আর্জেন্টিনার চূড়ান্ত দল বেছে নেওয়ার পেছনে কাজ করছে একটি বিশেষ থিংক-ট্যাঙ্ক। কোচ স্কালোনিসহ মোট ছয়জনের একটি বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। এই গ্রুপে আছেন:

  • লিয়োনেল স্কালোনি (প্রধান কোচ)
  • রবার্তো আয়ালা (সহকারী কোচ)
  • ওয়াল্টার স্যামুয়েল (সহকারী কোচ ও প্রাক্তন ফুটবলার)
  • পাবলো আইমার (সহকারী কোচ)
  • মাতিনাস মান্না (ম্যাচ অ্যানালিস্ট)
  • লুইস মার্টিন (ফিটনেস কোচ)

সহকারী কোচ রবার্তো আয়ালা জানিয়েছেন, তারা প্রত্যেকে সব দিক বিবেচনা করে নিজেদের মতো করে একটি ২৬ জনের তালিকা তৈরি করে ওই গ্রুপে পোস্ট করছেন। এরপর নিজেদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। আয়ালা বলেন, “যাদের নাম আমাদের ছয়জনের তালিকাতেই থাকবে, চূড়ান্ত দলে তাদের সুযোগ পাওয়া এক রকম নিশ্চিত।”

৩৫ জন থেকে বাদ পড়বেন আরও ৯ জন

বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ৫৫ জন ফুটবলারের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছিলেন স্কালোনি। চোট-আঘাত, ফিটনেসের সমস্যা কিংবা অফ-ফর্মের কারণে সেখান থেকে ২০ জনকে আগেই বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তালিকায় টিকে আছেন ৩৫ জন ফুটবলার। এই ৩৫ জনের মধ্য থেকেই চূড়ান্ত ২৬ জনকে বেছে নেওয়া হবে।

আয়ালা আশ্বস্ত করে জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। মাত্র দুই-একটা নাম নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে, যা আলোচনার মাধ্যমে মিটে যাবে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের চূড়ান্ত দল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Join Telegram

Join Now