বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বৃষ্টি বিদায় নিতেই ফের বাড়বে গরম,পয়লা বৈশাখেও মিলবে না স্বস্তি

Published on: April 10, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

বৃষ্টি বিদায় নিতেই ফের বাড়বে গরম, ৩ দিনেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৭ ডিগ্রি, পয়লা বৈশাখেও মিলবে না স্বস্তি

চৈত্র মাস শেষের মুখে ফের গরমের দাপটে নাজেহাল হতে চলেছেন রাজ্যের মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তের মধ্যেই শীতল আবহাওয়া বিদায় নেবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টি কমে যাবে। যদিও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। তবে সেখানেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ফলে পয়লা বৈশাখেও গরমের অস্বস্তি থেকেই যাবে।

গত কয়েকদিনের টানা ঝড়বৃষ্টির প্রভাবে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা কমেছিল। কিন্তু শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং এই সময়ের মধ্যেই তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি বাড়াবে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণার কিছু এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সাময়িক স্বস্তিই দেবে। রবিবারের পর থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

উত্তরবঙ্গেও আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দুর্যোগের প্রভাব বজায় থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে তাপমাত্রা বাড়বে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও সামগ্রিকভাবে গরমের প্রকোপ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

কলকাতাতেও শুক্রবার থেকেই ঠাণ্ডা আবহাওয়ার প্রভাব কমতে শুরু করবে এবং তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও শুক্রবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। দুপুরের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী সপ্তাহের শুরুতেই শহরে গরমের তীব্রতা বাড়বে এবং সঙ্গে বাড়বে অস্বস্তিও। আগামী বুধবার পয়লা বৈশাখ। সেদিনও কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর গরম অনুভূত হবে। অল্প কয়েক দিনের স্বস্তির পর আবারও বৈশাখের চেনা দাবদাহে ফিরতে চলেছে বাংলা।

Join Telegram

Join Now