বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভোটের আগে ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল, উত্তর থেকে মমতা-দক্ষিণে অভিষেক

Published on: March 21, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

আর মাত্র প্রায় একমাসের অপেক্ষা, তারপরই বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) অংশ নিতে প্রস্তুত হবেন বাংলার ভোটাররা। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই জোরকদমে প্রচারে নামতে চলেছে রাজ্যের শাসক দল। সূত্র অনুযায়ী, রাজ্যের উত্তর ও দক্ষিণ দু’দিক থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ থেকে প্রচার অভিযান শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ, মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। একই দিনে মাটিগাড়া ও ময়নাগুড়িতেও সভা করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, একই দিন থেকেই দক্ষিণবঙ্গে প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। পরদিন তিনি নন্দীগ্রাম-সহ দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন। দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মিসভা করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মিসভার মাধ্যমে প্রচারের সূচনা করে সোজা উত্তরবঙ্গে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। হাতে প্রায় একমাস সময় থাকায় সেখানে জোরালো প্রচারে জোর দিতে চান তিনি। ২৪ মার্চ একদিনে তিনটি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের একাধিক এলাকা এখনও বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কিছুটা জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল, তবুও সেখানে নিজেদের অবস্থান আরও মজবুত করতে নেত্রী নিজেই প্রচারে নামছেন।

অন্যদিকে, দক্ষিণবঙ্গকে কেন্দ্র করে প্রচারের দায়িত্ব নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ পাথরপ্রতিমা থেকে তাঁর প্রচার শুরু হওয়ার কথা। পরদিন, ২৫ মার্চ নন্দীগ্রামকে কেন্দ্র করে দুই মেদিনীপুরে প্রচার চালাবেন তিনি। প্রথমে দাসপুর, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা করে দলীয় প্রার্থীদের সমর্থন জানাবেন। এরপর নন্দীগ্রামে একটি কর্মিসভায় যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কেন্দ্রটি এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর, যিনি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। আগের মতো এবারও এই কেন্দ্র ঘিরে তীব্র রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই এলাকায়।

এছাড়াও উত্তরবঙ্গেও একাধিক প্রচার কর্মসূচি স্থির করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৬, ২৮ এবং ৩১ মার্চ উত্তরবঙ্গের মোট ন’টি বিধানসভা কেন্দ্রে জনসভা ও রোড শো করবেন তিনি। পাশাপাশি পুরো মাস জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

Join Telegram

Join Now