বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

‘আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ , সতর্কবার্তা তৃণমূলের

Published on: April 21, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে’, সতর্কবার্তা তৃণমূলের

রাজ্যে বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে অশান্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডি, সিবিআই এবং এনআইএ-র মতো সংস্থাগুলিকে কাজে লাগিয়ে কোনও বড় পদক্ষেপ নিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের দাবি, এই সংস্থাগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। দ্বিতীয় দফার ভোটের আগে বড়সড় কোনও পদক্ষেপের সম্ভাবনার কথা উল্লেখ করে আগামী ১৫০ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তুলে ধরা হয়েছে।

দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, বিজেপির নজর এখন দক্ষিণবঙ্গের দিকে। তাঁদের মতে, এই অঞ্চলকে কেন্দ্র করেই কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তাঁরা। ওইসব এলাকায় কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুই নেতা।

এদিন শশী পাঁজা বলেন, “বাংলায় ভাওতাবাদী করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই, ইডি ও এনআইএ-এর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে। আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় কিছু একটা হতে চলেছে। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে।”

তৃণমূলের আরও দাবি, একজন মহিলাকে পরাস্ত করতে একাধিক কেন্দ্রীয় শক্তিকে ব্যবহার করা হচ্ছে। তাঁদের অভিযোগ, ১৮ জন কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইডি, সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন এবং বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে এই প্রক্রিয়ায় নামানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতেই এই সম্মিলিত উদ্যোগ বলে দাবি তৃণমূলের।

Join Telegram

Join Now