বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অভিষেক শর্মাকে শাস্তি দিল বিসিসিআই

Published on: April 3, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

নাইটদের বিরুদ্ধে জয়ের ম্যাচেই ‘অশ্রাব্য’ মন্তব্য, অভিষেক শর্মাকে শাস্তি দিল বিসিসিআই

ইডেন গার্ডেন্সে তাঁর ব্যাটে দেখা গেল পরিচিত ঝড়ো ইনিংস। মাত্র ২১ বলে ৪৮ রান করে দলের জয়ের ভিত গড়ে দেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। তবে ম্যাচ শেষ হতেই তাঁর জন্য এল খারাপ খবর। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে শাস্তি দিল বিসিসিআই।

বৃহস্পতিবার রাতে কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচের পর এক বিবৃতিতে জানানো হয়, বিসিসিআইয়ের আচরণবিধি ভাঙার অভিযোগ স্বীকার করেছেন অভিষেক শর্মা। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ আনা হয়েছিল এবং তিনি সেটি মেনে নিয়েছেন। বিসিসিয়াইয়ের আচরণবিধির ২.৩ ধারায় দায় স্বীকার করার পর ম্যাচ রেফারি তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত নেন। যদিও এই ধরনের অপরাধ লেভেল ওয়ান হওয়ায় তাঁকে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে না এবং কোনও ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়নি।

তবে ঠিক কী কারণে এই শাস্তি, তা বিসিসিআইয়ের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, আউট হওয়ার পর হতাশা থেকে নিজেকেই অশালীন ভাষায় মন্তব্য করেছিলেন অভিষেক, যা স্ট্যাম্প মাইকে ধরা পড়ে। বিসিসিয়াইয়ের আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের মুখে অশ্রাব্য ভাষা শোনা গেলে শাস্তির বিধান রয়েছে।

প্রসঙ্গত, হায়দরাবাদের করা ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর মাত্র ১৬১ রানেই অলআউট হয়ে যায়। শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। হেড ২১ বলে ৪৬ রান করেন এবং অভিষেক ২১ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তবে দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও দিনের শেষে শাস্তির মুখে পড়তে হল তাঁকে।

Join Telegram

Join Now