করোনার প্রকোপে দিশেহারা সোনামুখীর প্রাচীন ঐতিহ্য সম্পন্ন তাঁত শিল্পীরা

করোনার প্রকোপে গোটা দেশ দিশেহারা নীল আকাশে উড়ে বেড়ানো ইচ্ছেগুলো এক নিমেষে ধ্বংস হয়ে গেছে । এ রাজ্যে করোনার সংক্রমণ প্রতিরোধ করতে গোটা রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । এই রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দিশেহারা সোনামুখীর প্রাচীন ঐতিহ্য সম্পন্ন তাঁত শিল্পীরা । সোনামুখী পৌর শহরের তাঁত শুধুমাত্র এরাজ্যে নয় বিদেশের বাজারে নজর কেড়েছে মুখ উজ্জ্বল করেছে বাংলার । যে শিল্পীদের হাতে তৈরি তাঁত বিশ্বের দরবারে সমাদৃত আজ সেই শিল্পীরাই বড় অসহায় হয়ে পড়েছেন করোনা পরিস্থিতির মুখোমুখি হয়ে ।

    বর্তমানে সোনামুখী পৌর শহরে প্রায় বারোশ তাঁত শিল্পি রয়েছেন যারা সারা বছর এই শিল্পের ওপর নির্ভর করেই নিজেদের সংসার অতিবাহিত করেন । মূলত সিল্ক শাড়ি থ্রিডি ফোরডি অভিনন্দন এ ধরনের বিভিন্ন শাড়ি তৈরি করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন । বর্তমানে লকডাউন শুরু হতে কমেছে শাড়ির চাহিদা স্বাভাবিকভাবে তাদেরও কমেছে কাজের পরিমাণ । একদিকে যেমন উৎপাদিত শাড়ি রপ্তানি করতে পারছেন না মহাজনরা অন্যদিকে বাইরে থেকে আমদানি হচ্ছে না কাঁচামাল । পাশাপাশি যতটুকু কাজ মিলছে সেই অনুপাতে পাচ্ছেন না  মজুরি । মহাজনরা কাপড় বিক্রি করতে না পারলে কথা থেকেই বা তাদের মজুরি দেবেন । এই রকম পরিস্থিতির মুখোমুখি হয় তারা কঠিন আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন । এমতাবস্থায় তারা তাকিয়ে রয়েছেন সরকারি আর্থিক সহযোগিতার দিকে । সরকার যদি একটু আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে ছেলেমেয়েদের নিয়ে আগামী দিনগুলি ভালো কাটবে বলে জানান তারা । 

    সুনীল সিংহ জয়দেব হেঁশ নামের তাঁত শিল্পীরা জানান ,  এর ওপরে নির্ভর করেই আমাদের সারা বছর সংসার চলে কিন্তু বর্তমানে কাজের পরিমাণ অনেকটাই কমেছে । পাশাপাশি তারা জানান আগে তিনশ টাকা মজুরি পেতাম এখন একশ থেকে দেড়শ টাকা মজুরি পাচ্ছি ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হচ্ছে আমাদের । সরকারিভাবে কোনরকম সহযোগীতা মিলছে না বলেও তারা অভিযোগ করেন ।

Leave a Comment

Attention Required! | Cloudflare

Sorry, you have been blocked

You are unable to access wajibjp.cfd

Why have I been blocked?

This website is using a security service to protect itself from online attacks. The action you just performed triggered the security solution. There are several actions that could trigger this block including submitting a certain word or phrase, a SQL command or malformed data.

What can I do to resolve this?

You can email the site owner to let them know you were blocked. Please include what you were doing when this page came up and the Cloudflare Ray ID found at the bottom of this page.