বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভিএআর নাটক: সেনেগাল কি অবিচারের শিকার?

Published on: July 2, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

ফিফা বিশ্বকাপে বেলজিয়াম বনাম সেনেগালের নাটকীয় ম্যাচের পর ফুটবল বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। সেনেগালের আক্রমণাত্মক মনোভাব ও সাহসী পারফর্ম্যান্স বিশ্বজুড়ে প্রশংসা কুড়ালেও, ম্যাচের শেষ দিকে রেফারি আর ভিএআর প্রযুক্তির এক বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল হয়ে উঠেছে আফ্রিকান দেশ সেনেগাল।

ফিফা বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের শেষ মূহুর্তে ভিএআর পর্যালোচনার মাধ্যমে পেনাল্টি পায় বেলজিয়াম। ওই পেনাল্টি স্পটকিক থেকে গোল করে গোল করে বেলজিয়ামের অধিনায়ক ইউরি টিলম্যানস ম্যাচটি জিতিয়ে দেন বেলজিয়ামকে। তবে এই সিদ্ধান্তে মেনে নিতে পারছেনা আফ্রিকান এই দেশটি।

পেনাল্টির দাবি করা হলেও প্রথমে রেফারির দ্বারা তা খারিজ করা হয়। কিন্তু এরপর ভিএআর পর্যালোচনার মাধ্যমে ভিএআর প্রযুক্তির দায়িত্ব থাকা হন্ডুরাসের রেফারি হেক্টর মার্টিনেজ সোর্তো রেফারিকে পুনরায় ফাউল হয়েছে কিনা তা যাচাই করতে বলেন। তখন সেনেগালের ফুটবলাররা বিরোধিতা জানালে রেফারি ভিএআর মনিটরে রিভিউ দেখার জন্য যান। রেফারি রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত নিশ্চিত করলে সেনেগালের ফুটবলাররা মাঠেই প্রতিবাদ জানাতে শুরু করেন।

সেনেগালের ফুটবলারদের দাবি, ফাউল করা হয়নি এবং ভিএআর প্রযুক্তি সিদ্ধান্তটি ভুলভাবে ব্যাখ্যা করেছে। তবে কিছু বিশেষজ্ঞদের মতে কামারা পিছন থেকে ফাউল করেছেন আবার কিছু বিশেষজ্ঞদের মতে টিয়েলেম্যানস ও বল ছুঁতে পারেনি তাই এই ফাউল অপ্রয়োজনীয় ছিল।

সেনেগালের দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ করতে পারে কারণ তারা মনে করে তাদের সাথে অবিচার করা হয়েছে। এই বিতর্ক বিশ্বকাপের ইতিহাসে ভিএআর প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

Join Telegram

Join Now