বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স

Published on: June 6, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

সূর্য যুগের অবসান! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, দলে ১৫ বছরের বিস্ময় বালক বৈভব

মুম্বই, ৬ জুন ২০২৬: ভারতীয় ক্রিকেটের ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বড়সড় রদবদল। টি-২০ দলের অধিনায়কত্ব থেকে শুধু সরানোই হলো না, দল থেকেই ছেঁটে ফেলা হলো সূর্যকুমার যাদবকে! তাঁর পরিবর্তে ভারতীয় টি-২০ দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়স আইয়ার।

আসন্ন আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য আজ শনিবার দল নির্বাচনে বসেছিলেন নির্বাচকরা। আর সেই বৈঠকেই নেওয়া হলো একাধিক চরম সিদ্ধান্ত। সূর্যকুমারের পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন হার্দিক পাণ্ডিয়া ও রিঙ্কু সিংয়ের মতো সিনিয়র ক্রিকেটাররা। এমনকি আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করা সত্ত্বেও সুযোগ পাননি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল।

ভাঙতে চলেছে শচীনের ৩৬ বছরের রেকর্ড!

এই দল নির্বাচনের সবচেয়ে বড় চমক ১৫ বছর ৭১ দিন বয়সী বিহারের নতুন ক্রিকেট সেন্সেশন বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন তিনি।

এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সচিন তেন্ডুলকর। আসন্ন সিরিজে বৈভব যদি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন, তবে সচিনের সেই ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়বেন তিনি। বৈভব ছাড়াও আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে সুযোগ পেয়েছেন জোরে বোলার প্রিন্স যাদব।


আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের ভারতীয় দল:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

Join Telegram

Join Now