বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দ্বিতীয় দফার রণকৌশলে গভীর রাতের বৈঠক

Published on: April 22, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভোটের বাংলায় টানা ৭ দিন শাহ, দ্বিতীয় দফার রণকৌশলে গভীর রাতের বৈঠক

ভোটের আবহে পশ্চিমবঙ্গে টানা এক সপ্তাহ থাকার পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত তিনি কলকাতাতেই থাকবেন বলে মঙ্গলবার রাজ্য বিজেপির সূত্রে জানা গিয়েছে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা, আর তার আগে ২৭ এপ্রিলই প্রচারের সময়সীমা শেষ হচ্ছে। এদিকে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল হলেও সেই সময়ও তিনি রাজ্যেই উপস্থিত থাকবেন।

দ্বিতীয় দফার নির্বাচনের কৌশল নির্ধারণে মঙ্গলবার গভীর রাতে নিউ টাউনে বিজেপির কার্যালয়ে বৈঠক করেন অমিত শাহ। যে সব এলাকায় দ্বিতীয় দফার ভোট হবে, সেইসব জেলার সভাপতি, জেলা ইনচার্জ এবং প্রবাসী ইনচার্জদের নিয়ে এই বৈঠক হয়। চারটি সাংগঠনিক জ়োনের অধীনস্থ মোট ১৩টি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ডাকা হয়েছিল এই বৈঠকে। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বনসল এবং অমিত মালবীয়।

মঙ্গলবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১২টা ৫ মিনিটে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ১৩টি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখেছেন শাহ। কোথায় কী রাজনৈতিক অবস্থা, সংখ্যালঘু ভোটের হিসাব, এসআইআর-পরবর্তী পরিস্থিতি, কোন কেন্দ্রে জয়ের সম্ভাবনা বেশি বা কম এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করেন তিনি। তাঁর কাছে আগে থেকেই সংশ্লিষ্ট রিপোর্ট থাকলেও, সরাসরি মাঠে থাকা নেতাদের কাছ থেকেও বাস্তব পরিস্থিতির বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Join Telegram

Join Now