বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিনপুর থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের

Published on: March 27, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভোট শেষেই গ্যাস ২০০০! বিনপুর থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজ্যে ভোট শেষ হলেই গ্যাসের দাম ২ হাজার টাকায় পৌঁছতে পারে বিনপুরের জনসভা থেকে এমনই আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

“বিজেপি সংবিধান পাল্টানোর চেষ্টা করছে”, এই অভিযোগ তুলে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিনপুরের সভা থেকে তাঁর বক্তব্যে স্পষ্ট আক্রমণাত্মক সুর ধরা পড়ে। একইসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “ধর্ম নয়, কর্মে ভোট দিন।”

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর ফলে রান্নার গ্যাসের জোগানে সমস্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ভোটের পর গ্যাসের মূল্য আরও বেড়ে ২০০০ টাকায় পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অভিষেক।

শুক্রবার ঝাড়গ্রামের বিনপুরে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে নিশানা করে একাধিক ইস্যুতে সরব হন তিনি। গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে অভিষেক বলেন, “বাংলার নির্বাচন যেদি শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২ হাজার টাকা করে দেবে মোদি সরকার। পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে।”

তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে সহায়তা করছে। অন্যদিকে, জ্বালানি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খরচের দাম বাড়িয়ে কেন্দ্র সেই অর্থ আদায় করছে। ভোটের সময় বিজেপি নেতাদের বাংলায় ঘনঘন আসা এবং ভোট মিটলে তাঁদের আর দেখা না যাওয়ার বিষয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ক্ষমতা কমে যাবে, আর তৃণমূল থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে।

এদিন বিনপুরের পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় তিনি দাবি করেন, তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার জয় নিশ্চিত। তাঁকে ‘ভূমিকন্যা’ হিসেবে তুলে ধরে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগের কথা উল্লেখ করেন অভিষেক। পাশাপাশি বিজেপি প্রার্থীকে আক্রমণ করে বলেন, “রাজনীতি করার অধিকার সবার রয়েছে। সব দলেরই রয়েছে। কিন্তু দুই দলের প্রার্থীর তুল্যমূল্য বিচার করুন।”

তাঁর আরও মন্তব্য, “বিজেপির যিনি প্রার্থী, তাঁর বাড়ি হাওড়ায়। বিনপুরের সঙ্গে কোনও যোগ নেই। দলের লোকেরাই তাঁকে মানছে না।”

Join Telegram

Join Now