মুনি ঋষিদের মূর্তি পরিষ্কারের মধ্য দিয়ে স্বচ্ছতা অভিযান পালন বিজেপির

শান্তিপুরের বিভিন্ন এলাকার আবক্ষ মূর্তি স্থাপন করা মুনিঋষি ও স্বাধীনতা সংগ্রামীর মূর্তি পরিষ্কার করে মাল্যদানের কর্মসূচি শান্তিপুর বিজেপির শহর মন্ডল এক ও শহর মন্ডল দুইয়ের। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরে বিভিন্ন এলাকার মুনি ঋষিদের মূর্তি পরিষ্কারের মধ্য দিয়ে স্বচ্ছতা অভিযান পালন করে বিজেপি। প্রত্যেকটি আবক্ষ মূর্তির স্থানগুলি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাল্যদান করে। এ বিষয়ে … Read more

নদিয়ার শান্তিপুরে সদ্য সমাপ্ত হওয়া গ্রাম সড়ক যোজনার রাস্তা ধ্বসে পড়লো

নদীয়া:- কিছুদিন আগেই জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছিলো নদীয়ার শান্তিপুরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। বেশিরভাগ অংশই সমাপ্ত হয়েছে সামান্য কিছু কাজ বাকি রয়েছে আর! হরিপুর নৃসিংহপুর ঘাট থেকে শুরু হয়ে বাবলা অঞ্চলের সাহেবডাঙ্গা নিধিকুড় দীর্ঘ 18 কিলোমিটার পথ । হরিপুর মুসলিম পাড়া এলাকায় চার পাঁচ দিন ধরে সদ্য নির্মিত এই রাস্তাটি ভাঙতে শুরু … Read more

প্লাবিত হয়ে গিয়েছে নদীয়ার মায়াপুর ইদ্রাকপুর আর নবদ্বীপের সংযোগস্থল মাটির বাঁধ

নদীয়া, (নবদ্বীপ)-বিগত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও নদীতে জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছে নদীয়ার মায়াপুর বামুনপুকুর দু’নম্বরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইদ্রাকপুর গ্রামে প্রবেশ করার একমাত্র যোগাযোগের রাস্তা ইদ্রাকপুর আর নবদ্বীপের সংযোগস্থল মাটির বাঁধ। এই গ্রামের সকল মানুষই কৃষিজীবী ও দুগ্ধ ব্যবসায়ী। ফলে রুটি-রুজির টানে নিত্যদিন একমাত্র সম্বল ওই বাঁধের রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের আসতে … Read more

বামেদের প্রতিবাদ কর্মসূচি

নদীয়া,মাধব দেবনাথ – গঙ্গা ভাঙ্গন রোধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে না রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, মূলত তারই প্রতিবাদে গঙ্গার তীরবর্তী অঞ্চল দিয়ে বামেদের প্রতিবাদ কর্মসূচি। এদিন নদীয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাট থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেবে তারা। শান্তিপুরের গঙ্গা ভাঙ্গন কোনো নতুন সমস্যা নয়। বেশ কয়েক বছর ধরেই গঙ্গা ভাঙ্গন … Read more

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে হামলার প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর এ যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে হামলার প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তারা অভিযোগ করেন, তাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর উপরে হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতী বাহিনী। জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকতেও ত্রিপুরা সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিরাপত্তা … Read more

9000 হাজার কর্মী নিয়ে দেখা করতে আসব বলেও হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বিজেপি অভিযোগ জেলা এসপি, ডিএম সবাই জেলা ছেড়ে পালিয়েছে। তার কারণ সামনাসামনি করার মতো ক্ষমতা তাদের নেই। নদীয়া জেলা শাসক এবং এস পির সঙ্গে দেখা না করতে পেরে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তিনি নদীয়া জেলা কার্যালয়ে আসেন। জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেন। এরপরই পূর্বঘোষিত অনুযায়ী জেলাশাসক … Read more

জলের দরে বিকোচ্ছে গোলাপ ফুল

টানা লকডাউন ও বেশ কয়েক দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির শিকার রানাঘাট রানাঘাট পার্শ্ববর্তী অঞ্চলের গোলাপ চাষীরা।ফুল ক্ষেতে জল জমার কারণে অল্প দামে বিভিন্ন ফুল বিক্রেতাদের কাছে গোলাপ ফুল বেচে দিতে বাধ্য হচ্ছে ফুলচাষিরা। আর যে সমস্ত ব্যক্তি লকডাউনে কর্মহীন তাঁরা বিকল্প পেশা হিসেবে সেই ফুল কিনে রানাঘাট বাজারে বিক্রি করতে আসছেন।কিন্তু এমনই অবস্থা যে দামে … Read more

নদীয়ার নবদ্বীপে বজ্রাঘাতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

গত ৮ জুন গোটা রাজ্য জুড়ে বজ্রাঘাতে প্রায় ২৮ জন ব্যক্তির মৃত্যু হয়। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। ঐদিন নদীয়াজেলা নবদ্বীপে বজ্রাঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। বুধবার বিকেলে ওই পরিবারের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আর্থিক অনুদান ও রাজ্য সরকারের দেওয়া দু লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য … Read more

২ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,আলোড়ন নদিয়ার শান্তিপুরে

বিধানসভা ভোটের ঠিক আগেই অজ্ঞাতপরিচয় ২ যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে আলোড়ন তৈরি হল নদিয়ার শান্তিপুরে। ওই যুবকদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ। তবে বিজেপি-র দাবি, ওই দু’জনই তাদের দলের কর্মী। এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও একে বিজেপি-র ভুয়ো দাবি বলেছে তৃণমূল। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে শান্তিপুর থানার … Read more

তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি

নির্বাচনের আগে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি, বিজেপির দুষ্কৃতিরাই হামলা চালিয়েছে দাবি প্রধানের। অভিযোগ অস্বীকার বিজেপির, ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার রামনগর টু গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, নদীয়া রানাঘাট থানার রামনগর টু গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের বাসিন্দা সুজিত জোয়াদ্দার।বর্তমানে তিনি রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান।অভিযোগ … Read more

Attention Required! | Cloudflare

Sorry, you have been blocked

You are unable to access wajibjp.cfd

Why have I been blocked?

This website is using a security service to protect itself from online attacks. The action you just performed triggered the security solution. There are several actions that could trigger this block including submitting a certain word or phrase, a SQL command or malformed data.

What can I do to resolve this?

You can email the site owner to let them know you were blocked. Please include what you were doing when this page came up and the Cloudflare Ray ID found at the bottom of this page.