বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিস্ফোরণে জল্পনা বাড়ালেন মনোজ

Published on: March 25, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

৩২ হাজার ভোটে জয়ের পরও টিকিট নেই! ‘অন্য দল থেকে অফার আছে’ বিস্ফোরণে জল্পনা বাড়ালেন মনোজ

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় চমকের ছোঁয়া থাকে প্রায় প্রতি নির্বাচনেই। বিনোদন জগত থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র নানা ক্ষেত্রের নতুন মুখকে জায়গা দেওয়া হয় দলে। ঠিক যেমন ২০২১ সালের বিধানসভা ভোটে উঠে এসেছিল মনোজ তিওয়ারির নাম।

শুধু টিকিটই নয়, ভোটের পর তাঁকে রাজ্যের মন্ত্রীও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ বার সেই মনোজকে (Manoj Tiwary) আর প্রার্থী করেনি তৃণমূল, যা নিয়ে কিছুটা হতাশা ও অভিমান প্রকাশ করেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক।

প্রার্থী তালিকা ঘোষণার পর এতদিন চুপ থাকলেও এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন মনোজ। তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলছে, অন্য দলে যোগদানের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। মনোজ সাফ বললেন, “অন্য দল থেকে অফার আছে। তবে এখনও কিছু ঠিক করিনি। স্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

দল থেকে টিকিট না পাওয়ায় হতাশা রয়েছে কি না, সেই প্রশ্নের জবাবেও খোলামেলা মনোজ। তিনি বলেন, “খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন অনেকগুলো মিসড কল পাই। তখন আমি প্র্যাকটিস করছিলাম। তারপর ফোন করি সেই নম্বরে। আমাকে বলা হয়, দিদি কথা বলতে চায়। তখন দিদিকে যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা অপমান করছিল, সেটা আমার জেদ বাড়িয়ে দেয়।”

তাঁর কথায় স্পষ্ট অভিমানও ধরা পড়ে। মনোজ বলেন, “আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছি। রাজনীতির মাধ্যমে আরও বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানে, কতটা কাজ করেছি।”

এখন প্রশ্ন উঠছে, তিনি কি নতুন কোনও দলে যোগ দেবেন? রাজ্যের বিদায়ী ক্রীড়ামন্ত্রীর মন্তব্যে সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে ৩২,৬০৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন মনোজ। কঠিন সেই লড়াই জিতে বিধানসভায় প্রবেশ করেছিলেন তিনি। তবে এ বার কি অন্য রাজনৈতিক মঞ্চে নতুন ইনিংস শুরু করতে চলেছেন?

Join Telegram

Join Now