ইডেনে নেই ধোনি-বিরাট! প্রকাশ্যে আইপিএলের পূর্ণ সূচি, কবে খেলবে কেকেআর?

ভোট ঘোষণার পর অবশেষে সামনে এল আইপিএলের সম্পূর্ণ সূচি। প্রথমে ১২ এপ্রিল পর্যন্ত ম্যাচের তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার বৃহস্পতিবার বিসিসিআই জানিয়ে দিল, ২৪ মে পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। এরপরের সপ্তাহে হবে প্লে-অফ এবং ফাইনাল। মোট ১২টি ভেন্যুতে আয়োজন করা হবে ৫০টি ম্যাচ। উল্লেখযোগ্য বিষয়, এবারের আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মাঠে নামবে কেকেআর। প্রথম ম্যাচেই অ্যাওয়ে ভেন্যুতে খেলতে নামবে তারা। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুখোমুখি হবে নাইট ব্রিগেড। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও খেলবে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই ম্যাচে নামবে অজিঙ্ক রাহানের দল। ফলে প্রয়োজনে প্লে-অফের সমীকরণ মাথায় রেখেই শেষ ম্যাচে নামার সুযোগ থাকবে নাইটদের।
তবে এবারের আইপিএলে কলকাতার দর্শকদের জন্য বড় ধাক্কা। কারণ ইডেন গার্ডেন্সে দেখা যাবে না বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির খেলা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরের একমাত্র ম্যাচটি হবে রায়পুরে, যা বিরাটদের দ্বিতীয় হোম গ্রাউন্ড। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে কেকেআরকে যেতে হবে চেন্নাইয়ের চিপকে।
আইপিএলে নাইটদের সূচি:
২৯ মার্চ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই সাড়ে সাতটা)
২ এপ্রিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা সাড়ে সাতটা)
৬ এপ্রিল কেকেআর বনাম পাঞ্জাব কিংস (কলকাতা সাড়ে সাতটা)
৯ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা সাড়ে সাতটা)
১৪ এপ্রিল কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই সাড়ে সাতটা)
১৭ এপ্রিল কেকেআর বনাম গুজরাট টাইটান্স (আহমেদাবাদ সাড়ে সাতটা)
১৯ এপ্রিল কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা সাড়ে তিনটে)
২৬ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (লখনউ সাড়ে সাতটা)
৩ মে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ সাড়ে তিনটে)
৮ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি সাড়ে সাতটা)
১৩ মে কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রায়পুর সাড়ে সাতটা)
১৬ মে কেকেআর বনাম গুজরাট টাইটান্স (কলকাতা সাড়ে সাতটা)
২০ মে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা সাড়ে সাতটা)
২৪ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (কলকাতা সাড়ে সাতটা)












