বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সোনামুখীতে নতুন রূপে পুনরায় শুভ উদ্বোধন হলো হসপিটাল কেয়ার সলিউশান

Published on: January 21, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                      কৈলাশ  বিশ্বাস: বাঁকুড়া   
                      
আজ নতুন রূপে নতুন আঙ্গিকে পুনরায় শুভ উদ্বোধন হলো গ্লোকাল হসপিটালের । তবে এবার লোগো গ্লোবাল হসপিটাল থাকলেও নতুন নামকরণ হয়েছে ” হসপিটাল কেয়ার সলিউশান ” ।


প্রথমে হসপিটাল যখন শুরু হয়েছিল অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে হসপিটালের পথ চলা হয়নি । বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন  হাসপাতাল কর্তৃপক্ষ ।  কিন্তু হাল ছাড়েননি তারা । আজ পুনরায় ” হসপিটাল কেয়ার সলিউশন ” এর শুভ উদ্বোধন হলো । 


সোনামুখীর ভিডিও দেবলিনা সর্দার প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে হসপিটাল এর শুভ উদ্বোধন করেন । অল্প খরচে অত্যাধুনিক পরিষেবার ব্যবস্থা রয়েছে এখানে ।


এই হসপিটালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ,  রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে এখানে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন । ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন প্রত্যন্ত গ্রাম বাংলার সাধারণ মানুষ ।


 আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সহ-সভাপতি শুভাশিস বটব্যাল , সোনামুখীর ভিডিও দেবলিনা সর্দার , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় ,  সোনামুখী থানার ওসি আবদুস সামাদ আনসারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Join Telegram

Join Now