বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করলেন শুভেন্দু

Published on: July 27, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

আয়ুষ্মান ভারতে নাম নেই? বাদ পড়াদের চিকিৎসায় ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করলেন শুভেন্দু

কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পরেই কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পেতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। তবে কেন্দ্রীয় এই প্রকল্পের কঠোর শর্তাবলীর কারণে রাজ্যের একটি বড় অংশের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেইসব পরিবারগুলির চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।

পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে আজ, সোমবার আনুষ্ঠানিকভাবে জারি করা হলো ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র নির্দেশিকা। এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট শর্তপূরণকারী পরিবারগুলি রাজ্য সরকারের খরচে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার (Cashless Medical Benefit) সুযোগ পাবেন।

এদিন জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক কোন কোন ক্যাটাগরির পরিবার বা ব্যক্তিরা এই নতুন স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না

কারা পাবেন না ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র সুবিধা?

বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত ৭টি শর্তের যেকোনো একটির আওতায় পড়লে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না:

  1. আয়ের সীমা: যেসব পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি
  2. রাজ্য সরকারি কর্মী/পেনশনভোগী: চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, যাঁরা ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮’-এর আওতায় রয়েছেন।
  3. কেন্দ্রীয় সরকারি কর্মী/পেনশনভোগী: চাকরিরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যাঁরা ‘কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিম, ১৯৫৪’-এর আওতাভুক্ত।
  4. গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্স: যাঁরা বা যাঁদের পরিবার ইতিমধ্যেই কোনো গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্স-এর সুবিধা পাচ্ছেন।

  1. মেডিক্যাল অ্যালাউন্স প্রাপ্তরা: সরকারি নিয়ম অনুযায়ী যাঁরা নিয়মিত মেডিক্যাল অ্যালাউন্স (চিকিৎসা ভাতা) পেয়ে থাকেন।
  2. ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক: পরিবারের কোনো সদস্যের বয়স ৭০ বছর বা তার বেশি হলে তিনি এই রাজ্য প্রকল্পের আওতায় আসবেন না। কারণ, কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৭০ উর্ধ্ব সকল প্রবীণ নাগরিক সরাসরি বিনামূল্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
  3. এসআইআর (SIR) তালিকা বহির্ভূত: এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

স্বাস্থ্যপরিষেবার প্রেক্ষাপট

উল্লেখ্য, অতীতে কেন্দ্র-রাজ্য মতবিরোধের কারণে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বিচ্ছিন্ন ছিল। এর বিকল্প হিসেবে ২০১৬ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যবাসীকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু করেছিল, যেখানে পরিবারের জ্যেষ্ঠ মহিলার নামে কার্ড ইস্যু করা হতো।

তবে রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে আয়ুষ্মান কার্ড তৈরির কাজ চলায় বাদ পড়া মানুষদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা দিতেই চালু করা হলো ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’।

Join Telegram

Join Now