বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আইপিএলে ইতিহাস লিখলেন রাহুল

Published on: April 25, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

৪৭ বলে সেঞ্চুরি! আইপিএলে ইতিহাস লিখলেন কে এল রাহুল

আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন করলেন কে এল রাহুল। সমালোচনার জবাব ব্যাট হাতে দিয়েই দিলেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেই গড়লেন একাধিক নজির। মাত্র ৪৭ বলেই শতরান পূর্ণ করে ইতিহাসের পাতায় নাম তুললেন এই তারকা ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে তাঁর ঝড়ো পারফরম্যান্সে স্পষ্ট হয়ে গেল, এখনও টি-২০ ফরম্যাটে তিনি সমানভাবে কার্যকর। প্রায় ২২৬ স্ট্রাইক রেটে তাঁর ব্যাটিং ছিল চোখে পড়ার মতো।

ভারতীয় ক্রিকেটে স্টাইলিশ ব্যাটারদের তালিকায় বরাবরই তাঁর নাম উজ্জ্বল। এবারের আইপিএলেও তাঁর পারফরম্যান্স খারাপ ছিল না, তবে ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে ১৬০ স্ট্রাইক রেটে রান করলেও সমালোচনা থামেনি। এমনকি দলের ডিরেক্টর অফ ক্রিকেট ভেনুগোপাল রাও-ও পরোক্ষে তাঁর ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

তবে এই ম্যাচেই সমস্ত সমালোচনার জবাব দেন রাহুল। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন তিনি। ইনিংসের গোড়া থেকেই দ্রুত রান তোলার পাশাপাশি ক্রমশ নিজের স্ট্রাইক রেট বাড়িয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫২ রানে। এর মাধ্যমে আইপিএলে এক ইনিংসে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। পাশাপাশি দখল করেন অরেঞ্জ ক্যাপ এবং একাধিক ব্যক্তিগত রেকর্ডও নিজের ঝুলিতে ভরেন।

রাহুলের এই বিস্ফোরক ইনিংসের উপর ভর করেই চলতি মরশুমে সর্বোচ্চ দলগত স্কোর গড়ে দিল্লি ক্যাপিটালস। নীতীশ রানাও দুর্দান্ত সঙ্গ দেন, ৪৪ বলে করেন ৯১ রান। দু’জনের জুটিতে উঠে আসে ২২০ রান, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপগুলির একটি। নির্ধারিত ২০ ওভারে ২৬৪ রান তোলে দিল্লি, যা তাদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। পাশাপাশি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এটিই সর্বাধিক দলগত রান।

এই ইনিংসের ফলে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও এগিয়ে গেলেন রাহুল। মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে পিছনে ফেলে বর্তমানে তিনি পঞ্চম স্থানে উঠে এলেন।

Join Telegram

Join Now