বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ডিএ বেড়ে ৬০ শতাংশে

Published on: April 18, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভোটের আগে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, ডিএ বেড়ে ৬০ শতাংশে

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর ঘোষণা করল কেন্দ্র সরকার। মন্ত্রিসভার বৈঠকে ২ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে মূল বেতনের ৬০ শতাংশে পৌঁছেছে। বাংলা ও তামিলনাড়ুর নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এতে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান আরও বৃদ্ধি পেলেও, বৃদ্ধির হার নিয়ে কিছুটা অসন্তোষও দেখা দিয়েছে।

এই সিদ্ধান্তে উপকৃত হবেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগী। এর মধ্যে রয়েছেন প্রায় ৫০.৫ লক্ষ কর্মী এবং ৬৬.৫ লক্ষ অবসরপ্রাপ্ত ব্যক্তি। অতিমারীর সময় তিন দফায় ডিএ স্থগিত রাখা হলেও ২০২১ সাল থেকে তা ফের চালু হয় এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকে। ২০২৪ সালের জুলাই মাসে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ডিএ ৫০ থেকে ৫৩ শতাংশে পৌঁছেছিল। পরে একই বছরে আরও ২ শতাংশ বৃদ্ধি করে তা ৫৫ শতাংশ করা হয়।

এরপর গত বছরের অক্টোবর মাসে আবার ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ডিএ দাঁড়ায় ৫৮ শতাংশে। এবার ছয় মাসের ব্যবধানে আরও ২ শতাংশ বৃদ্ধি হওয়ায় তা ৬০ শতাংশে পৌঁছল। তবে গত প্রায় সাত বছরে খুব কম ক্ষেত্রেই ৩ শতাংশের কম হারে ডিএ বৃদ্ধি হয়েছে। এবারের কম বৃদ্ধির কারণ হিসেবে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়াকেই দায়ী করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন কেন্দ্রীয় কর্মীদের একাংশ। অষ্টম বেতন কমিশন এখনও কার্যকর না হওয়ায় আগেই ক্ষোভ তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতেই নতুন পে কমিশন চালু হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যেই শ্রমিক সংগঠনগুলি এ বিষয়ে স্মারকলিপি জমা দিয়ে মূল বেতন অন্তত ৬৯ হাজার টাকা এবং বার্ষিক বেতনবৃদ্ধির হার ৬ শতাংশ করার দাবি জানিয়েছে। কিন্তু পে কমিশন নিয়ে অনিশ্চয়তার মাঝেই মাত্র ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় কর্মীদের অসন্তোষ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Join Telegram

Join Now