বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ৬০ দেশের বৈঠকে ভারতের জোরালো বার্তা

Published on: April 3, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ৬০ দেশের বৈঠকে ভারতের জোরালো বার্তা

যুদ্ধ পরিস্থিতির কারণে অবরুদ্ধ হয়ে পড়া হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় চালু করার লক্ষ্যে আয়োজিত ৬০ দেশের বৈঠকে সরব হল ভারত। ব্রিটেনের উদ্যোগে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে নয়াদিল্লি স্পষ্টভাবে জানায়, সংঘাতে সরাসরি জড়িত না থাকলেও হরমুজ অঞ্চলে ভারতেরই নাবিকদের প্রাণহানি হয়েছে, যা পরিস্থিতির গভীরতা তুলে ধরে। সেই কারণেই আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জোর দেয় ভারত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী, যা বর্তমানে যুদ্ধের প্রভাবে বাধাগ্রস্ত। এর ফলে বহু দেশে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বৃহস্পতি রাতে ব্রিটেনের ডাকে ৬০টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের তরফে উপস্থিত ছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। বৈঠকের পর শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, “বৈঠকে বিদেশ সচিব ভারতে জ্বালানি সংকট এবং দেশে তার প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এইসঙ্গে মনে করিয়ে দেন উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলায় একমাত্র ভারতের নাবিকের মৃত্যু হয়েছে।”

আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মিসরি জানান, জ্বালানি ঘাটতির কারণে ভারত চাপে পড়ছে এবং তার প্রভাব গোটা পশ্চিম এশিয়াতেও পড়ছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল দ্রুত যুদ্ধের অবসান। সংশ্লিষ্ট দেশগুলিকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

উল্লেখযোগ্যভাবে, হরমুজ প্রণালী ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট তেল চাহিদার প্রায় ৪০ শতাংশ এই পথ দিয়েই আসে। তেলের পাশাপাশি সার সরবরাহের ক্ষেত্রেও এই প্রণালীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের এক-তৃতীয়াংশ সার এই পথ দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘ সময় ধরে এই পথ বন্ধ থাকলে ভারতের কৃষি ক্ষেত্রেও বড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই বাসমতী চাল রপ্তানিতে তার প্রভাব দেখা যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অ্যালুমিনিয়াম সরবরাহও এই পথের উপর নির্ভরশীল, যেখানে বিশ্বে প্রায় ১৫ শতাংশ অ্যালুমিনিয়াম এই অঞ্চল থেকেই আসে।

Join Telegram

Join Now