বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রতিরক্ষা শক্তিতে জোর, দেশে ১০০ নতুন সেনা স্কুলের পরিকল্পনা

Published on: March 21, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

দেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে নতুন পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যেই গোটা দেশে ১০০টি নতুন সেনা স্কুল চালু করার কথা ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি, এনসিসি ক্যাডারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন তিনি। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলা।

উত্তরাখণ্ডের একটি সেনা স্কুলে হীরক জয়ন্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তিনি জানান, “আমরা এনসিসিতে নিয়োগের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। আগে যেখানে ১৭ লক্ষ নিয়োগ হত সেটা বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে। এর ফলে আরও বেশি শিশু দেশগঠনের লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যবোধ শেখার সুযোগ পাবে।” একই সঙ্গে তিনি আরও বলেন, “সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশজুড়ে ১০০টি নতুন সেনাস্কুল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।” তাঁর মতে, “এই প্রতিষ্ঠানগুলি শুধু দেশের যুবকদের প্রতিরক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্যই প্রস্তুত করে না, বরং বিভিন্ন সেবামূলক ক্ষেত্রে নেতৃত্ব পালনে সক্ষম করে তোলে।”

এছাড়াও, সেনা স্কুলে মেয়েদের অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরে রাজনাথ সিং বলেন, “সরকারের এই উদ্যোগ নিশ্চিতভাবে এক ঐতিহাসিক পদক্ষেপ। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এটা যুগান্তকারি উদ্যোগ। আমাদের দেশের মহিলা ক্যাডারদের সাফল্য প্রমাণ করছে, দেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে ছেলেদের সমান।”

Read now – https://www.facebook.com/reel/1574528943659466

প্রসঙ্গত, সেনা স্কুল বা আর্মি পাবলিক স্কুলগুলি ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, যা সাধারণত সেনানিবাস এলাকায় অবস্থিত। এই স্কুলগুলিতে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা ও দায়িত্ববোধ গড়ে তোলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই CBSE পাঠ্যক্রম অনুসরণ করা হয় এবং সেনা কর্মীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

Join Telegram

Join Now