বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

উত্তর পূর্বের রাজ্য গুলিকে npr সংক্রান্ত তথ্য খুঁটিয়ে যাচাই করার আবেদন মমতার

Published on: January 20, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

     
                                                     রিয়া ঘোষ :কলকাতা 
কোনও রাজ্য NPR প্রক্রিয়া চালু করার আগে যেন সব তথ্য খুঁটিয়ে পড়ে নেয়।  বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও সরকারকে এমনই আবেদন ও পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ।


একটি ছাড়া উত্তরপূর্বের বাকি রাজ্যগুলি বিজেপি ও তারা সহযোগী দ্বারা শাসিত । তা সত্ত্বেও উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দেশের সবকটি বিরোধী দল শাসিত রাজ্যের সরকারের কাছে আবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, “এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ে দেখুন । 

NPR প্রক্রিয়া চালু সম্পর্কিত তথ্য খুঁটিয়ে পড়লেই সেটা বিস্তারিত বোঝা সম্ভব । পাশাপাশি, বিরোধী শাসিত রাজ্যগুলির বিধানসভাতেই CAA বিরোধী প্রস্তাব আনার জন্যও আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Join Telegram

Join Now