বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা

Published on: April 11, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘এটা ট্রেলার মাত্র’, জনসভায় মোদির বার্তা; পালটা মমতার অভিযোগ, ‘ওরা অত্যাচার করে’

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে প্রার্থীদের সমর্থনে সভা করছেন তিনি। শনিবার কেশিয়ারিতে একটি জনসভায় অংশ নেন মমতা। একই দিনে কালনায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিপুল জনসমাগমে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণ করে এবং বলেন, “এটা তো ট্রেলার মাত্র।” অন্যদিকে কেশিয়ারির সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওরা অত্যাচারী।”

বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি যে মরিয়া, তা স্পষ্ট প্রধানমন্ত্রীর ঘনঘন রাজ্য সফরেই। শনিবার কালনার সভা থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, “চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমিতে তৃণমূল পাপের রাজত্ব চালাচ্ছে। কিন্তু এটা আর চলবে না। ১৫ বছরের দুর্নীতির হিসেব হবে। ওরা মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আর পারবে না। আমি এসেছি আপনাদের ভরসা দিতে।”

তিনি আরও দাবি করেন, জনসমাগমই ইঙ্গিত দিচ্ছে যে পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের সামনে আবারও তুলে ধরেন ৬টি গ্যারান্টির কথা। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা, বেকারদের চাকরির সুযোগ এমন একাধিক প্রতিশ্রুতির কথাও শোনান তিনি। মোদির কথায়, “বিজেপি ক্ষমতায় এলে সরকারি সমস্ত শূন্যপদ পূরণ হবে। শিল্প আসবে বাংলায়।” কালনার সভা থেকেই তিনি নতুন স্লোগান দেন, “ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন।”

এদিকে কেশিয়ারির সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আটকে রাখা, এমনকি ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা এইসব বিষয় তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পাশাপাশি নিজের মনোনয়ন বাতিলের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন। বিজেপি ক্ষমতায় এলে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “মানুষ কী খাবে তা ঠিক করে দেবে ওরা?” আত্মবিশ্বাসের সুরে তিনি আরও বলেন, “মানুষ আমার পাশে আছে। বিজেপি কিছুই করতে পারবে না।”

Join Telegram

Join Now