বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে চাঞ্চল্য, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

Published on: March 27, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে চাঞ্চল্য, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

এসআইআরের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে রাজ্যে অসন্তোষ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। বহু ভোটারের নাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নির্বাচন (Assembly Elections 2026) ঘিরে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা রয়েছে। তার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একসঙ্গে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”

ভোটার তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “সুপ্রিম কোর্ট বলেছিল তালিকা বের করতে। আমরা এখনও প্রথম সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাইনি। পাবলিক ডোমেনেও আসেনি। গণতন্ত্রের হত্যা। এর থেকে বেশি কিছু আর হতে পারে না। দুর্ভাগ্যজনক। আমি শুনেছি দেখে দেখে নাম বাদ গিয়েছে। সুতির একটা ব্লকে, বসিরহাটের একটি বুথে বাদ দেওয়া হয়েছে। এসব কে করেছে? কারা করেছে? মানুষ একদিন না একদিন তো জবাব চাইবেই। বুকের পাটা থাকলে মানুষকে জানতে দিন কার নাম আছে, কার নাম নেই। জেলায় জেলায় ট্রাইবুনাল করুন। আমরা দরকারে আইনি সুবিধা দেব।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তাঁকে ‘সুপার হিটলার’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বিজেপিকেও নিশানা করে বলেন, “বিজেপির ভ্যানিশের ওয়াশিং মেশিন। এরা গণতন্ত্রকে ভ্যানিশ করে দিয়েছে। মানুষের অধিকার ভ্যানিশ করে দিয়েছে। ওদের দেখলে আমার ঘৃণা হয়। লজ্জা হয়। বাংলার প্রত্যেক মানুষ জবাব দেবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট (Assembly Elections 2026) করবে? আর সব কিছু মানুষ সহ্য করবে? ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”

গ্যাস সংকটের বিষয়েও কেন্দ্রের নীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রথমে তো হাজার হাজার টাকা বাড়িয়েছে। শুল্ক কমানো মানে কী দাম কমবে? গ্যাসের দাম আগে তো কমুক। লোকে গ্যাস পাক আমি চাই। যেন কারও অসুবিধা না হয়। গ্যাসের কী হল? আমি চাই না হলদিয়াতে গ্যাস প্রোডাকশন হয় তা যেন বাইরে না যায়।”

ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য গ্যাস সরবরাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “১০ লক্ষ লোক যে ভোটের ডিউটি করতে আসবে, তাঁদের জন্য যেন গ্যাস দিতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়। কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন।”

অন্যদিকে, একই দিনে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছেন, যেখানে বাংলা-সহ ভোটমুখী পাঁচ রাজ্যের মুখ্যসচিবদের উপস্থিত থাকার কথা। ওই বৈঠকে গ্যাস সংকট প্রসঙ্গে কী সিদ্ধান্ত বা মন্তব্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Join Telegram

Join Now