বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কেকেআরকে খোঁচা শ্রেয়সের বোনের

Published on: April 7, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

দাদার অপমানের জবাব বোনের! ‘একটা পয়েন্ট দান করেছি’, কেকেআরকে খোঁচা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর জবাব দিলেন বোন। সোমবার কেকেআর ও পাঞ্জাব কিংসের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ার পরই ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা। সেই রিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মত, এই পোস্টের মাধ্যমে কেকেআরকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন তিনি। যদিও এর জবাব দিতেও পিছিয়ে থাকেননি নাইট সমর্থকেরা।

কেকেআরের সঙ্গে শ্রেয়সের সম্পর্ক যে যথেষ্ট ভালো ছিল, তা সবারই জানা। ২০২৪ সালে তাঁর অধিনায়কত্বেই আইপিএল জেতে নাইটরা। কিন্তু তার পরেও তাঁকে দলে রাখেনি কেকেআর। ২০২৫ সালে পাঞ্জাব কিংসে যোগ দেন শ্রেয়স এবং তাঁর নেতৃত্বেই দল ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে কেকেআর শেষ করে অনেক নীচের দিকে। এরপর শ্রেয়স নিজেও একাধিকবার কেকেআর প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেছিলেন, “দলকে চ্যাম্পিয়ন করে যে সম্মানটা পাব ভেবেছিলাম সেটা আমি পাইনি। নিজের কাজটা সর্বোচ্চ সততার সঙ্গে করার পরও কেউ গুরুত্ব বা দিলে খারাপ লাগেই।”

পাঞ্জাবে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত ইডেনে কেকেআরের বিরুদ্ধে জয়ের মুখ দেখেননি শ্রেয়স। গতবারের মতো এবারও বৃষ্টির কারণে ভেস্তে যায় দুই দলের ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। এরপরই একটি রিল পোস্ট করে কেকেআরকে খোঁচা দেন শ্রেষ্ঠা। রিলে তিনি বলেন, “আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।” যদিও সরাসরি কেকেআরের নাম উল্লেখ করেননি তিনি, তবে ইঙ্গিত যে নাইটদের দিকেই ছিল তা স্পষ্ট।

চলতি আইপিএলে কেকেআরের পারফরম্যান্স বেশ হতাশাজনক। প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে অজিঙ্ক রাহানেদের। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেও শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ঠিক সেই সময় বৃষ্টি নেমে ম্যাচ বন্ধ হয়ে যায়। ফলে খেলা বাতিল হওয়ায় এক পয়েন্ট পায় কেকেআর। অনেক ক্রিকেটপ্রেমীরই ধারণা, ম্যাচ সম্পূর্ণ হলে কেকেআরের পক্ষে পয়েন্ট পাওয়া কঠিন হত। তবে শ্রেষ্ঠার মন্তব্যের জবাবে কেকেআর সমর্থকেরা মনে করিয়ে দিয়েছেন, নাইটদের ঝুলিতে রয়েছে তিনটি আইপিএল ট্রফি, যেখানে পাঞ্জাব এখনও শিরোপাহীন।

Join Telegram

Join Now