বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

Published on: April 18, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, কী বার্তা দিতে পারেন?

বাংলা ও তামিলনাড়ুর ভোটের আবহে আবারও দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রাত সাড়ে আটটায় তিনি জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন। অতীতে নোটবাতিল ও লকডাউনের সময় যেভাবে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন, সেই ধাঁচেই এবারও ভাষণ দেবেন বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কোন বিষয়ে তিনি কথা বলবেন, তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যেই একাধিক সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায়, সেই প্রসঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি অর্ডিন্যান্স জারি করে মহিলা সংরক্ষণ কার্যকর করার দিকেও কেন্দ্র ভাবতে পারে। আবার মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সংকট নিয়েও বড় কোনও ঘোষণা আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগেও বহুবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাধারণত এই ধরনের ভাষণেই বড় কোনও সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ বার্তা দেশবাসীর সামনে তুলে ধরা হয়। নোটবাতিল থেকে শুরু করে লকডাউন—এমন একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি এই মাধ্যমেই করেছেন। তাই এই ধরনের ভাষণের আগাম ঘোষণা হলেই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বাড়ে।

এবারের ভাষণের বিষয়বস্তু নিয়ে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি সংসদে মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল আটকে যায় বিরোধীদের একজোট অবস্থানের কারণে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। এছাড়া দেশের মহিলাদের উদ্দেশে বিশেষ বার্তাও দিতে পারেন তিনি। ২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে কেন্দ্র। সেই আইন বাস্তবায়ন নিয়েও কিছু ঘোষণা আসতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের প্রভাব পড়ছে জ্বালানি বাজারে, যার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানি সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্তের কথাও সামনে আসতে পারে। এমনকি আংশিক এনার্জি লকডাউন ঘোষণার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও গুরুত্বপূর্ণ রাজ্যগুলির ভোটের মুখে এমন কোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই মনে করছেন অনেকেই।

Join Telegram

Join Now