বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মুখপাত্রের দায়িত্বে প্রতীক উর রহমান

Published on: March 23, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাম শিবির থেকে তৃণমূলে, এবার মুখপাত্রের দায়িত্বে প্রতীক উর রহমান

কয়েক সপ্তাহ আগেও সভা-মিছিল থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। নিজের বক্তব্যে রাজ্য সরকারের নানা ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেছিলেন এবং সরকার পতনের দাবিও জানিয়েছিলেন। সেই প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)-ই এবার দলবদলের পর তৃণমূলের মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন। অর্থাৎ যিনি আগে লাল পতাকা হাতে নিয়ে তৃণমূলের বিরোধিতায় সরব ছিলেন, এখন তিনিই রাজ্যের শাসক দলের উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তুলে ধরবেন।

২০০৮ সালের কাছাকাছি সময় থেকে বাম রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন প্রতীক উর। দলের উত্থান-পতনের নানা সময়ের সাক্ষী ছিলেন তিনি। কঠিন সময়েও বামেদের হয়ে কাজ চালিয়ে গিয়েছেন এবং ধীরে ধীরে তরুণ নেতৃত্বের অন্যতম মুখ হয়ে ওঠেন। বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে দেখা গিয়েছে তাঁকে এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো সমালোচনা করেছেন বারবার।

একাধিক নির্বাচনে প্রার্থী হিসেবেও তাঁকে তুলে ধরেছিল বাম শিবির। জেলা ও রাজ্য স্তরের কমিটিতেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিপিএমের প্রতি অসন্তোষ প্রকাশ করে দল ছাড়েন প্রতীক উর এবং এরপর তৃণমূলে যোগ দেন।

রাজনৈতিক মহলে জল্পনা ছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে (Bengal Election 2026) তাঁকে প্রার্থী করা হতে পারে, যদিও সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিল তৃণমূল। জানা গিয়েছে, সংবাদ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে দলের পক্ষে নিজের মত তুলে ধরবেন তিনি।

প্রসঙ্গত, তৃণমূলে যোগ দেওয়ার পর নিজের ফেসবুক প্রোফাইলের ছবিও পরিবর্তন করেছিলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি ব্যবহার করেছিলেন।

পাশাপাশি, দলের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল নিয়েও মত প্রকাশ করেছিলেন তিনি, যদিও তা ছিল ব্যক্তিগত উদ্যোগে। এবার আনুষ্ঠানিকভাবে দলের হয়ে কথা বলার দায়িত্ব পেলেন প্রতীক উর।

Join Telegram

Join Now