বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ মোদির

Published on: April 9, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘ডবল ডবল ধোঁকা দিয়েছে’, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ মোদির, ‘ক্ষমতায় এলেই রোজগার মেলা’ প্রতিশ্রুতি

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় সংগঠন শক্ত করতে বেকারত্ব ও চাকরি দুর্নীতির ইস্যুকেই সামনে আনছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে এই বিষয়েই শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২১ সালের ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চাকরির প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, “ডবল ডবল ধোঁকা দিয়েছেন।” একইসঙ্গে তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়েছিল বিজেপি। ফল আগের তুলনায় উন্নত হলেও সরকার গঠনের লক্ষ্যে পৌঁছতে পারেনি দলটি। সেই অভিজ্ঞতার পর ছাব্বিশের ভোটকে সামনে রেখে আরও জোরালো প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। রাজ্যে বারবার আসছেন প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবারও তাঁর একাধিক জনসভা নির্ধারিত ছিল।

হলদিয়ার সভা থেকে মোদি রাজ্যের শিল্প পরিস্থিতি এবং কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আপনাদের ডবল ডবল ধোঁকা দেওয়া হয়েছে। শিল্প নেই, কারখানা নেই, যুবসমাজ চাকরি পাচ্ছে না। বেসরকারি ক্ষেত্রে নিয়োগের জায়গাও নেই।” পাশাপাশি তাঁর অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের সুবিধা দিচ্ছে তৃণমূল সরকার।

সভা মঞ্চ থেকেই তিনি রাজ্যের মানুষের উদ্দেশে আশ্বাস দিয়ে বলেন, “বিজেপিশাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। যুব সমাজ চাকরি পাবে।” আরও যোগ করেন, “যার যা অধিকার, সেটাই দেবে বিজেপি। এটাই মোদির গ্যারান্টি।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দেন, ক্ষমতায় এলে কর্মসংস্থান বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দেবে বিজেপি।

Join Telegram

Join Now