বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আরাবুল ইস্যুতে জোটে ফাটল? সেলিমকে কড়া জবাব নওশাদের

Published on: March 27, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

আরাবুল ইস্যুতে জোটে ফাটল? সেলিমকে কড়া জবাব নওশাদের

আরাবুল ইসলামকে ঘিরে আইএসএফ ও সিপিএমের মধ্যে টানাপোড়েন আরও তীব্র হল। ক্যানিং পূর্বে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে জোটের ভিতরেই ফাটল স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মন্তব্যের জবাবে সরাসরি পাল্টা বার্তা দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইএসএফ কোনও চাপ মেনে নেবে না।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা আরাবুল ইসলাম ভোটের আগে দল ছেড়ে আইএসএফে যোগ দেন এবং ক্যানিং পূর্ব আসনে তাঁকেই প্রার্থী ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তেই আপত্তি তোলে সিপিএম। দুই দলের মধ্যে মতবিরোধ ক্রমশ প্রকট হতে শুরু করে। একসময়কার রাজনৈতিক প্রতিপক্ষকে সমর্থন করতে অনীহা দেখায় সিপিএম, যার জেরে জোটে অস্বস্তি তৈরি হয়। দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেতৃত্ব থেকেও জানানো হয়, ক্যানিং পূর্বে প্রার্থী বদল না হলে তারা ভোট প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে পারে।

এই বিতর্কের মাঝেই নওশাদ সিদ্দিকি বলেন, “আইএসএফ কাকে প্রার্থী করবে, সেটা সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা অন্য কোনও দলের ইচ্ছা অনুযায়ী চলতে পারি না বা কারও লেজুড়বৃত্তি করতে পারি না।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, প্রার্থী নির্বাচন নিয়ে অন্য দলের হস্তক্ষেপ কোনওভাবেই মেনে নিতে রাজি নয় আইএসএফ।

অন্যদিকে, মহম্মদ সেলিমও নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেন, “দুর্বৃত্তকে বগলদাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না।” ফলে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে এই জোট টিকে থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Join Telegram

Join Now