বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

তালডাংরায় বিজেপি প্রার্থীকে নিশানা অভিষেকের

Published on: April 2, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

তালডাংরায় বিজেপি প্রার্থীকে নিশানা অভিষেকের, প্রচারমঞ্চে তীব্র আক্রমণ

নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শৌভিক পাত্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় আয়োজিত সভায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে প্রচারে নামেন তিনি।

সভামঞ্চ থেকেই বিজেপি প্রার্থীকে নিয়ে একের পর এক অভিযোগ তুলে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, “আমরা যেসব পচা মাল ফেলে দিই, বিজেপি তাঁদের মাথার উপর বসায়। এখানের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে আগে। একসময় আমাদের দলের ছাত্র সংগঠনে ছিল।

আমরা পরে সরিয়ে দিই। গত ৫ বছরে প্রতিদিন বিজেপি আমাদের অধিকারেরর টাকা কেড়ে নিয়েছে। আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে। যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে। একদিকে শিক্ষক। আর অন্যদিকে চোর, চিটিংবাজ। ভালো লোকেরা বিজেপি করে না। আমরা যাদের বর্জন করেছি। ওরা তাদের গ্রহণ করেছি।”

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অরূপ চক্রবর্তী। পরবর্তী লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করায় তালডাংরায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হন ফাল্গুনী সিংহবাবু, যিনি পেশায় একজন শিক্ষক। সংগঠনে তাঁর সক্রিয় ভূমিকা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও তাঁকে প্রার্থী করেছে দল।

ফাল্গুনী সিংহবাবুর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক। তিনি বলেন, “আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর পরিচিতি সকলে জানেন। তাঁর দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা সকলে দেখেছেন। তিনি ধাপে ধাপে সংগঠক থেকে ব্লক যুব তৃণমূল সভাপতি হয়েছেন। উপনির্বাচনে লড়ে প্রার্থীও হয়েছেন। এবার জয় শুধু সময়ের অপেক্ষা।”

এছাড়াও জয়ী হলে তালডাংরার উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, “তালডাংরার মানুষের দাবি অনুযায়ী, শিলাবতীর নদীর উপর ব্রিজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল করব। চারটি ব্লকে যেখানে ভোটে পিছিয়ে আছি, সেখানে জেতাতে হবে।”

উল্লেখ্য, একাধিক অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চায় বিজেপি প্রার্থী শৌভিক পাত্র। তাঁর বিরুদ্ধে তৃণমূলের ফাল্গুনী সিংহবাবুর লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Join Telegram

Join Now