বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৬০ লক্ষের মধ্যে ৪৬ লক্ষ নিষ্পত্তি! ভোটার তালিকা নিয়ে বড় আপডেট, তবু জারি ধোঁয়াশা

Published on: March 31, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

৬০ লক্ষের মধ্যে ৪৬ লক্ষ নিষ্পত্তি! ভোটার তালিকা নিয়ে বড় আপডেট, তবু জারি ধোঁয়াশা


পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৪৬ লক্ষের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে বলে মঙ্গলবার জানাল নির্বাচন কমিশন। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর এসআইআর সংক্রান্ত সপ্তম তালিকা (ষষ্ঠ অতিরিক্ত তালিকা) প্রকাশ করেছে, যেখানে নতুন করে প্রায় দু’লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ১৪ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। তবে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের আগেই এই সমস্ত নামের নিষ্পত্তি সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে। রাজ্যে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। যদিও, এই বিবেচনাধীন তালিকা থেকে ঠিক কতজনের নাম বাদ পড়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেই সময় বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। বর্তমানে ৭০৫ জন বিচারক এই তালিকার নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে নিষ্পত্তিকৃত তালিকা প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। সেই প্রক্রিয়া অনুযায়ী, গত ২৩ মার্চ রাত থেকেই অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারকদের পাঠানো তথ্য প্রক্রিয়াকরণ করতে প্রায় ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে। তার পরেই সেই তথ্য প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা অব্যাহত। প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পর গত বুধবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কমিশনের সমালোচনা করেন। পাশাপাশি, মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, ‘‘এরা পারে না, এমন কাজ নেই।’’

বিধানসভা নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কিংবা ‘বিবেচনাধীন’ অবস্থায় থাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবরোধের ঘটনাও সামনে আসছে।

Join Telegram

Join Now