বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

১৫ বছরেই কোটি টাকার মালিক! এবার জাতীয় দলের দোরগোড়ায় বৈভব

Published on: March 27, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

১৫ বছরেই কোটি টাকার মালিক! এবার জাতীয় দলের দোরগোড়ায় বৈভব

মাত্র ১৫ বছর বয়সেই নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল বৈভব সূর্যবংশী। এই বয়সেই জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে বিহারের এই ‘বিস্ময় প্রতিভা’। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে নিজের দক্ষতার ছাপ রেখে নজর কেড়েছে সে। এবার রাজস্থান রয়্যালসের জার্সিতে তার সামনে নতুন চ্যালেঞ্জ। এরই মধ্যে তার আর্থিক সাফল্যও চমকে দেওয়ার মতো অল্প বয়সেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠেছে বৈভব।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তার পারিশ্রমিক ১.১০ কোটি টাকা। তবে এটিই তার একমাত্র আয়ের উৎস নয়। অনূর্ধ্ব-১৯ দলে নিয়মিত খেলার কারণে প্রতি ম্যাচে প্রায় ২০ হাজার টাকা আয় করে সে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য দলগতভাবে প্রত্যেক ক্রিকেটার ৪০ লক্ষ টাকা করে পেয়েছে।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশ নেওয়ায় দিন পিছু প্রায় ৪০ হাজার টাকা করে রোজগার হয়েছে তার। এছাড়াও আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচের বোনাস, এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমেও আয় বাড়ছে বৈভবের। সব মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ২.৫ কোটিরও বেশি বলে মনে করা হচ্ছে।

কম বয়সেই তার ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। অনেকেই মনে করছেন, এবার তাকে জাতীয় দলে সুযোগ দেওয়ার সময় এসেছে। বর্তমানে আইসিসি-র নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য ন্যূনতম বয়স ১৫ বছর।

বিশেষ ক্ষেত্রে কম বয়সি ক্রিকেটারদেরও অনুমতি দেওয়া হতে পারে, যদি তার অভিজ্ঞতা, মানসিক পরিপক্বতা ও শারীরিক প্রস্তুতি যথাযথ হয়। আইপিএলে অভিষেকের পর থেকেই বৈভবকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৭৫ রানের ইনিংস খেলে ভারতকে শিরোপা জেতানো—এই পারফরম্যান্স তাকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে।

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির রয়েছে শচীন তেণ্ডুলকরের, যিনি ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট খেলেছিলেন। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের হাসান রাজার, যিনি ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে টেস্ট খেলেন। তবে বর্তমানে নিয়ম পরিবর্তনের ফলে এই রেকর্ড আর ভাঙা সম্ভব নয়।

Join Telegram

Join Now