বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নবান্নের বিজ্ঞপ্তিতে মিলল স্বস্তির বার্তা

Published on: April 2, 2026
---Advertisement---

Join WhatsApp

Join Now

পেনশন ভোগীদের ডিএ নিয়ে বড় আপডেট, নবান্নের বিজ্ঞপ্তিতে মিলল স্বস্তির বার্তা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান নিয়ে দীর্ঘদিনের জটিলতার পর ‘সুপ্রিম’ রায় অনুযায়ী গত অর্থবর্ষেই আংশিক টাকা মিটিয়েছে নবান্ন। তবে এখনও বড় অংশের বকেয়া রয়ে গিয়েছে, যার মধ্যে পেনশনভোগীরাও অন্যতম। এবার সেই অনিশ্চয়তার অবসান ঘটল।

নতুন অর্থবর্ষের প্রথম দিনে নবান্নে হওয়া বৈঠকের পর বৃহস্পতিবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পেনশনভোগীদের বকেয়া ডিএ (Dearness Allownce) ও এরিয়ার পরিশোধের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের বকেয়া হিসাব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। একইভাবে পারিবারিক পেনশনের ক্ষেত্রেও নিয়ম মেনে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। মৃত সরকারি কর্মীদের ক্ষেত্রে মনোনীত ব্যক্তি সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বকেয়া টাকা কবে পাওয়া যাবে? সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে অর্থাৎ প্রায় ছয় মাসের মধ্যেই এই অর্থ প্রদান সম্পূর্ণ করা হবে।

এর আগে মঙ্গলবার, ৩১ মার্চের মধ্যে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের। এরপর সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর প্রদানের বিষয়টি নিয়ে বুধবার অর্থদপ্তরের বৈঠক অনুষ্ঠিত হয়।

নবান্ন সূত্রে জানা গেছে, প্রতিটি দপ্তরকে দ্রুত জানাতে বলা হয়েছে কতজন কর্মী ও পেনশনভোগী ডিএ ও ডিআর পাওয়ার যোগ্য এবং তাঁদের প্রকৃত প্রাপ্য কত। এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। অর্থ দপ্তরের সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান, হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও আর্থিক উপদেষ্টারাও বৈঠকে অংশ নেন।

অর্থ দপ্তর সূত্রে খবর, দপ্তরগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য মিললেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে বৃহস্পতিবার পেনশনভোগীদের ডিএ প্রদানের বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ধাপে ধাপে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে, অর্থাৎ গৃহকর্তার মৃত্যুর পর তাঁর পরিবার যে পেনশন পেয়ে থাকে, সেই অর্থ সরাসরি পুরসভার ট্রেজারি বিভাগ বা ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা হবে। একইভাবে এরিয়ার টাকাও দেওয়া হবে। আপাতত ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Join Telegram

Join Now